শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজে এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন / ০
শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজে এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

 

নরসিংদী প্রতিনিধিঃ “যদি লক্ষ থাকে অটুট,বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা,দেখা হবে বিজয়ে ” শীর্ষক সেমিনারে নরসিংদীর শিবপুরে বর্ণমালা আইডিয়াল কলেজের -২০২৫ সালের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩জুন) সকালে, বর্ণমালা আইডিয়াল কলেজের আয়োজনে,অত্র প্রতিষ্ঠানের মাঠে এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বর্ণমালা আইডিয়াল কলেজের সভাপতি মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে ও উপাধ্যক্ষ এসএম মমিনুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি অধ্যাপক ডাঃ মোঃ ওমর ফারুক ভূঁইয়া। শুভেচ্ছান্তে ছিলেন বর্ণমালা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।

তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণমালা আইডিয়াল কলেজের পরিচালক মোঃ হাফিজুর রহমান,মাহাবুব আলম রনি ও আলমগীর হোসেন। শিবপুর প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক ইলিয়াছ হায়দার ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানি প্রমুখ।