নরসিংদীর পলাশে স্বর্ণের দোকানে হামলা, লুটের অভিযোগ; মালামাল ও নগদসহ ক্ষতি প্রায় ২.৭৬ লাখ টাকা


Anower Hossen Khandaker ( Najmul ) প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন / ০
নরসিংদীর পলাশে স্বর্ণের দোকানে হামলা, লুটের অভিযোগ; মালামাল ও নগদসহ ক্ষতি প্রায় ২.৭৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী বাজারে স্বর্ণ কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্বর্ণকারের দোকানে হামলা, মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ শনিবার দুপুর ১টার দিকে কুড়াইতলী বাজারের স্বর্ণকার লিটন কানাই দাসের কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের কিছু স্বর্ণ ক্রয় করেন। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে একই এলাকার চন্দন দাস, প্রদীপ দাস, বাদল, প্রভন ও তুষার নামে পাঁচ যুবক দোকানে এসে ওই স্বর্ণ নিজেদের দাবি করে।

এ সময় লিটন স্বর্ণ কেনার বিষয়টি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করা হয়। এতে লিটন গুরুতর আহত হন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লিটনের স্ত্রীর কোমরে থাকা ১৪ আনা ওজনের দুই জোড়া কানের দুল ও একটি স্বর্ণের আংটি, লিটনের কেনা ৭৫ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামাল ও নগদ অর্থের মোট মূল্য আনুমানিক ২ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্তরা লিটনকে প্রাণনাশের হুমকিও দেয়।

এ ঘটনায় আহত লিটনের শ্বশুর পলাশ থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।