নরসিংদীর শিবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন / ০
নরসিংদীর শিবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধিঃ শিবপুর যুব উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টায় শিবপুর প্রাথমিক প্রতিবন্ধী স্কুলে এই চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরো নরসিংদীর সহকারী পরিচালক এ কে এম দাউদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, যুব উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মহসিন খান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।