

মোঃ রাসেল, নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদী প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ,সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক, দক্ষিণ সাধারণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম (৪৫) ব্রেন স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ ২ জুলাই সকাল ১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসন্তানসহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি, বহুগণগ্রাহী রেখে যান।তার মৃত্যুতে নরসিংদীর সাংবাদিক ও শিক্ষকসমাজে শোকের ছায়া নেমে আসে।
বাদ আসর মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয় দক্ষিণ কারারচর মাহমুদপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে। জানাজা নামাজ শুরুর প্রারাম্ভে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শিবপুরের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউসার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুুর রহমান ভূঞা, সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, সাধারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ ,নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ , মরহুমের ভাই রায়পুরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।
জানাজা নামাজ পড়ান সাধারচর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মাসুদ করীম।
বাদ মাগরিব মনোহরদী উপজেলার আসাদনগরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন মুহাম্মদ শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :