

বেঙ্গল টাইম ডেস্কঃ জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আমরা যদি ঘোষণা দিই কাল রাস্তায় নামব, তাহলে আমার বিশ্বাস ড. ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও প্রধান উপদেষ্টা হিসেবে টিকে থাকতে পারবেন না।
রবিবার (২৫ মে) দুপুরে আয়োজিত এ সভায় তিনি আরও বলেন, “আমরা চাই, ড. ইউনূস সফল হোক। তাঁর সাফল্য মানেই আমাদের আসন্ন জুলাই-আগস্টের আন্দোলনের একটি বড় সফলতা।
প্রধান উপদেষ্টার সাংবিধানিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর বলেন, “আপনার তো কোনো সংস্কার করার ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, কিন্তু যদি বন্ধ্যা হয়, তাহলে তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না থাকলে ভবিষ্যৎ গড়ার সম্ভাবনাও থাকে না।
তিনি আরও অভিযোগ করেন, “ক্ষমতায় থাকতে গিয়ে মৌলবাদীদের একত্র করেছেন ড. ইউনূস। এই মৌলবাদীরাই আজ বিশ্বজুড়ে অশান্তি তৈরি করছে। আর সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সঙ্গেই আঁতাত করছে।”
২০২৪ সালের জুলাই মাসে ১১ দিনব্যাপী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা এখন মুকুট দাবি করছেন, তাদের সেই মুকুট জাতি অনেক আগেই দিয়ে দিয়েছে। আমরাও দিয়ে দিয়েছি।
আপনার মতামত লিখুন :