

মোঃ রাসেল, নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, দপ্তর সম্পাদক তারেক পাঠান, আইসিটি সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ।পরে দোয়া পরিচালনা করেন ইসমাইল ক্বারী।
আপনার মতামত লিখুন :