

ভাঙ্গা ( ফরিদপুর )প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস শুক্রবার রাত ৯ঃ১০ মিনিটে লাইন চেঞ্জ করতে গিয়ে ইঞ্জিন ও একটি বগি সহ লাইনচ্যুত হয়। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পাকশী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন কে প্রদান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে রাত ৩টার দিকে ঢাকা থেকে রেলওয়ে ইঞ্জিন এনে জাহানাবাদ এক্সপ্রেস এর বাকি বগি গুলো শিবচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে রাতে খুলনা ও পাকসী থেকে দুইটি রেলওয়ে ক্রেন গাড়ি এনে লাইনের বাইরে পড়ে থাকা ইঞ্জিন ও একটি মালবাহী বগি লাইনে তোলা হয়। রেলওয়ে লাইনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস কে শনিবার সকাল ৯ঃ২৩ মিনিটে ঢাকার দিকে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস কে সকাল ১০টা ২০ মিনিটে খুলনার দিকে পাঠানো হয়। ভাঙ্গার তিনটি লাইনের মধ্যে দুইটি লাইন ক্লিয়ার হয়। এক নম্বর লেনের রক্ষণাবেক্ষণের কাজ চলছে।
বাংলাদেশ রেলওয়ের পাকসী অঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় পাকশী এবং খুলনা থেকে দুটি রেলওয়ের ক্রেন গাড়ি আনা হয়েছে। দুটি গাড়ির কাজ শেষে লাইন ক্লিয়ার করা হয়েছে।সকাল ৯ টার ২৩ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুতির ব্যাপারে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :