পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা


Anower Hossen Khandaker ( Najmul ) প্রকাশের সময় : মার্চ ৭, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন / ০
পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মিলন ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এ বিষয়ে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সহ উপজেলা ও ইউনিয়নের সকল নেতৃবৃন্দের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন পলাশতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন ভুইয়া এবং ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতা আওলাদ হোসেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তারা বিভিন্ন সময় রাজনৈতিক নিগ্রহ, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি একাধিকবার কারাভোগও করতে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নেতাকর্মীদের দাবি, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তারা দীর্ঘদিন আত্মগোপনে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাই পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে মিলন ভুইয়া ও আওলাদ হোসেন বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে পলাশতলী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীকে সাথে নিয়ে একটি বসবাসযোগ্য ও আধুনিক পলাশতলী ইউনিয়ন গড়ে তুলতে চাই।

তারা আরও বলেন, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

— Bengle Time TV