নরসিংদীর রায়পুরায় প্রবাসী অহিদুজ্জামান অহিদের উদ্যোগে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ।


Anower Hossen Khandaker ( Najmul ) প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন / ০
নরসিংদীর রায়পুরায় প্রবাসী অহিদুজ্জামান অহিদের উদ্যোগে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার উপহার বিতরণ।

নরসিংদী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর রায়পুরা পৌরসভা এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবতার ফেরিওলা হিসেবে পরিচিত রায়পুরা পৌরসভার কৃতি সন্তান প্রবাসী অহিদুজ্জামান অহিদ-এর ব্যক্তিগত অর্থায়নে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় দুস্থ, অসহায়, দরিদ্র, বিধবা ও বয়স্ক কয়েক শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিসসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের তালিকা প্রণয়ন করে রায়পুরা পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিজ হাতে এসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

প্রতিদিন সকাল ও বিকালে রায়পুরা পৌর এলাকায় অসহায় মানুষের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসী অহিদুজ্জামান অহিদ। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য বলে জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অহিদুজ্জামান অহিদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করি।

তিনি আরও বলেন, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এর নেতৃত্বে সমাজসেবামূলক কাজ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের কল্যাণে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।