

মাহাবুবুর রহমান,নরসিংদী: গত ২৫ শে জানুয়ারি রবিবার রাত্র ১০টায় ঐতিহ্য বাহী চন্দনাইশ সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের প্রাণ প্রিয় হুজুর কেবলা, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সূফি সম্রাট মুফ্তী-এ-আজম, হযরত মাওলানা সৈয়দ মাবুদুল হক হাফেজনগরী মাইজভান্ডারী (ক.) এর ৯৩ তম মহান পবিত্র বার্ষিক খোশরোজ শরীফ মহা সমারোহে নরসিংদী চর হাজীপুর খাসের চর দায়রা শরীফে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহান পবিত্র ওরশ শরীফে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পেশ করেন পিরে তরিকত হযরত মুফ্তী সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী (মা.জি.আ.)। এ সময় উপস্থিত ছিলেন আর ভক্তবৃন্দ গন।
আপনার মতামত লিখুন :