নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন / ০
নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে রেলওয়ের জায়গায় গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২৬ মে) বেলা ১১ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
রেলওয়ে স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে দোকানপাটসহ অবৈধ সব স্থাপনা উচ্ছেদ শুরু হয়। পরে ঢাকা-চট্রগ্রাম রেলপথের পাশ ধরে সদর উপজেলার বাদুয়ারচর গেইটবাজার  এলাকা পর্যন্ত শতাধিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
এ অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ে বিভাগের ঢাকা জোনের বিভাগীয় ভূ -সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। বার বার নোটিশ মাইকিং করার পরও এসব স্থাপনা সরিয়ে না নেয়ায় পর্যায়ক্রমে অভিযান চালানো হচ্ছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় নরসিংদী নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।