দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ ফোরকান পাঠান


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন / ০
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ ফোরকান পাঠান

 

মোঃ রাসেল, নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফোরকান পাঠান।

মোঃ ফোরকান পাঠান বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের সাধনার পর আসে। এটি কেবল আনন্দের উৎসব নয়, বরং পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি মহান আল্লাহর কাছে শান্তি, সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করেন। পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে। দেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানান এবং সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।