

মোঃ কাইয়ুম মিয়া, নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে ড্রীমারস্ ক্লাবের উদ্যোগে মরহুম ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৩টায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চরপাড়া ঐতিহাসিক ঘোড়া দৌড় মাঠে ড্রীমারস্ ক্লাবের উদ্যোগে মরহুম ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশ গ্রহণ করেন চরপাড়া সিনিয়র ফুটবল একাদশ বনাম চরপাড়া জুনিয়র ফুটবল একাদশের মধ্যে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সিনিয়র ফুটবল একাদশকে জুনিয়র ফুটবল একাদশ ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে জুনিয়র ফুটবল একাদশ শিরোপা জিতে নেয়।
এই সময় উপস্থিত ছিলেন ড্রীমারস্ ক্লাবের উপদেষ্টা আনিছুর রহমান (সোহেল)। এবং আহসানুল করীর (স্বজন)। ড্রীমারস্ ক্লাবের সভাপতি আসাদুজ্জামান (আসাদ)। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সৌরভ মিয়া। শাহ আলমগীর ভূইয়া (বাবু)। মোঃ আজাহার মিয়া। মোঃ ইমন ভূঁইয়া। এসময় খেলার আয়োজক কমিটি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যুব সমাজকে মোবাইল আসক্তি ও নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই—এই বিশ্বাস থেকেই ড্রীমারস্ ক্লাবের উদ্যোগে মরহুম ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এর স্মৃতি স্মরণে। তারুণ্যের উচ্ছ্বাস আর খেলাধুলার প্রাণবন্ততায় ভরপুর এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মাঝে বন্ধুত্ব, সৌহার্দ্য ও শরীরচর্চার গুরুত্বকে আরও জোরালো করবে বলে জানান ক্লাবের সদস্যরা।
খেলা পরিচালনা করেন সাবেক কৃতি ক্রীড়াবিদ মাহাবুব হাসান (সোহেল)। পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :