বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন / ০
বিরামপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, দুই ফার্মেসি মালিককে জরিমানা

 

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে দুই ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে পৌরশহরের কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।

তিনি বলেন, ‘বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে কলাবাগান এলাকায় বাবু সার্জিক্যাল এন্ড মেডিকেল ষ্টোরের মালিককে ৫ হাজার টাকা ও মের্সাস নূর ফার্মেসি এন্ড সার্জিক্যালের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিরামপুর থানার উপ-পরিদর্শক সাজিদসহ সঙ্গীয় ফোর্স।