

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুরে জুয়া খেলার সময় ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২ জুলাই) দুপুরে শিবপুর উপজেলারর দুলালপুর ইউনিয়নের লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজিরের কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চর আলিনগরের মৃত সফিজ উদ্দিনের ছেলে দৌলত হোসেন (৩৮), চরসিন্দুর গ্রামের মৃত ইসরাফিলের ছেলে খোরশেদ আলম, মনোহরদীর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৪৫), মানিকদী গ্রামের নুর ইসলামের ছেলে আলামিন, শিমুলিয়ার মৃত আলাউদ্দিনের ছেলে মুকসিন (৪৪), শিবপুরের লাখপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে সেলিম (৩৫) একই এলাকার মৃত আলী আহমেদের ছেলে সুরুজ (৫২)।
গ্রেপ্তারের পর তাদের নরসিংদীর কোর্টে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
আপনার মতামত লিখুন :