পলাশে জমি নিয়ে বিরোধে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন / ০
পলাশে জমি নিয়ে বিরোধে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ

 

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেড়ে তিন শতাধিক কচু গাছ ও ৩০ টি কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড়ে লাভলী বেগমের জমিতে এই ঘটনা ঘটে। এতে লাভলী বেগমের ৩০ হাজার টাকা ক্ষতি হয়।

ভুক্তভোগী লাভলী বেগম জানান, তার ভাই মাহবুব আলম মন্টি গত ৫ বছর আগে বালিয়া মোড়ের বড় মসজিদের পাশে ৫ শতাংশ জমি কিনেন। ভাই প্রবাসে থাকায় সেই জমিতে ফসল করে আসছেন লাভলী বেগম। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বালিয়া গ্রামের সুমন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল তার ভাইয়ের। এরই জের ধরে রাতে সুমম মিয়ার পরিবারের লোকজন দা দিয়ে জমিতে রোপণ করা সব কচু গাছ ও কলা গাছ কেটে ফেলে। সকালে জমিতে এসে এসব কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে ভুক্তভোগী লাভলী বেগম পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।