নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ


বেঙ্গল টাইম টিভি প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন / ০
নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৫ জুন) সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্ধুর আঞ্চলিক সড়কের গজারিয়ার ধনাইচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।