

নরসিংদী প্রতিনিধি: দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
৯ মে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।
সিসি টিভির ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ১০টার দিকে আকরাম হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ী রেখে অবস্থান করছিলেন। এ সময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা ধারালো অস্ত্র নিয়ে তিন যুবক এসে তাকে ভাল হয়ে যাবার কথা বলেই আঘাত করা শুরু করে। এতে আকরাম প্রতিহত করার পর বেচে যায় সে এবং তার পরিবার। পরে আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, আমাকে মুঠোফোনে বিষয়টি জানানোর পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :